বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিল্পখাতের অবদান অনস্বীকার্য-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩৯ পিএম, ২০২৩-০৫-২২

দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিল্পখাতের অবদান অনস্বীকার্য-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিল্পখাতের অবদান অনস্বীকার্য। টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জাতির সামগ্রিক অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করে। সোমবার (২২ মে) ‘সিআইপি (শিল্প) ২০২১’ সম্মাননা প্রদান উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

‘শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পখাতের উৎকর্ষ সাধনের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত শিল্পোদ্যোক্তাদের ‘সিআইপি (শিল্প) ২০২১’ সম্মাননা প্রদানের উদ্যোগকে স্বাগত জানান তিনি। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেন, দেশে শিল্পোন্নয়নের ধারা অক্ষুন্ন রেখে শিল্পখাতে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও টেকসই শিল্পায়নের ক্ষেত্রে সরকারের গৃহীত বহুমুখী উদ্যোগ শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্প কারখানায় আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে দেশে এখন বিশ্বমানের শিল্পপণ্য উৎপাদন হচ্ছে এবং রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অবদান সুসংহত হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও শিল্পখাতের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে এবং জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ইতো মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরও বলেন,‘সিআইপি (শিল্প) ২০২১’ সম্মাননা শিল্পোদ্যোক্তা ও প্রতিষ্ঠানের জন্য একটি অনন্য রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারি বা বেসরকারি উদ্যোক্তাদের প্রতি সরকারের ধারবাহিক পৃষ্ঠপোষকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সম্মাননা শিল্পোদ্যোক্তাদের পণ্যের উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করবে এবং উন্নয়নশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মেনে করেন তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, শিল্পোদ্যোক্তাদের সম্মাননা প্রদান নবীন শিল্পোদ্যোক্তাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প কারখানা স্থাপনে উৎসাহিত করবে এবং দেশে গুণগত শিল্পায়নের ধারা অধিকতর বেগবান হবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও তরান্বিত হবে। তিনি ‘সিআইপি (শিল্প) ২০২১’ সম্মাননা প্রদান অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর