শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২১-১০-১৬
ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের নেত্রী আনসাম ম্যানুয়েল ইস্কান্দার ২৪ আগস্ট মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরও রোববার ইরাকের পার্লামেন্ট নির্বাচনে এই নারীর জয় লাভ আলোচনার জন্ম দিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, করোনায় মারা যাওয়ার পরও আনসামের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করা হয়নি। ইস্কান্দারকে ‘অমর’ করে রাখতেই নির্বাচনে রাখা হয়েছে।
আর সবার ভালোবাসায় মারা যাওয়ার পরও তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন দেশটির সাধারণ মানুষ।
দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা পাঁচটি আসনের মধ্যে একটিতে জয় আসে আনসামের। তিনি ভোট পেয়েছেন দুই হাজার ৩৯৭টি।
এবার ৩ অক্টোবর ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল একেবারেই কম। মাত্র ৪১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
যদিও মারা যাওয়ার দুই মাস পর প্রার্থী তালিকায় তাকে রাখা ও এই জয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে বেআইনি বলে উল্লেখ করেছেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited