বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম কাস্টম হাউস: যুগ্ম কমিশনার মারুফের ঘুষ ও দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪১ পিএম, ২০২৫-১১-১৫

চট্টগ্রাম কাস্টম হাউস: যুগ্ম কমিশনার মারুফের ঘুষ ও দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

শাটডাউন কর্মসূচি, বিলাসবহুল গাড়ি, লন্ডনে পরিবারের জীবন—দুদকে দাখিল অভিযোগে উন্মোচন

চট্টগ্রাম কাস্টম হাউসে দীর্ঘদিন ধরে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যুগ্ম কমিশনার মো. মারুফুর রহমানকে নিয়ে। তথ্য অনুযায়ী, মদ, সিগারেট, ফেব্রিক্সসহ নানা অবৈধ পণ্য আমদানির ক্ষেত্রে নিয়মিত ঘুষ নেওয়া হয়, যা কাস্টম হাউসকে বহু বছর ধরে “মারুফের ঘুষের হাট” হিসেবে পরিচিত করেছে।

দুদকে দাখিল অভিযোগে উল্লেখ করা হয়েছে, মারুফ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে লক্ষাধিক টাকার সম্পদ গড়ে তুলেছেন, বিলাসবহুল গাড়ি চালান এবং লন্ডনে স্ত্রীর পরিবার ও সন্তানদের জন্য বাড়ি ও পড়াশোনার ব্যবস্থা করেছেন।

শাটডাউন কর্মসূচির মূল পরিকল্পনাকারী: সূত্র জানায়, ২৬ জুন দুপুর ২টা ২৯ মিনিটে তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তাদের “মার্চ টু এনবিআর” কর্মসূচিতে প্রস্তুত থাকতে নির্দেশ দেন। পরে ২৮ জুন সকাল ৯টা ২৬ মিনিটে এনবিআর ঐক্য পরিষদের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এর ফলে চট্টগ্রাম কাস্টম হাউস দুই দিন বন্ধ থাকে এবং বন্দর, আমদানি-রফতানি, শিল্প ও লজিস্টিক খাতের কার্যক্রম প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সাময়িকভাবে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন ও ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলামকে বরখাস্ত করলেও মূল অভিযুক্ত মারুফ আজও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

এনবিআরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যারা সঠিক তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও শাস্তিমূলক ব্যবস্থা থেকে বঞ্চিত, তারা মাঠ প্রশাসনে বিরূপ বার্তা ছড়াচ্ছেন।”

অবৈধ সম্পদ ও বিলাসী জীবন: দুদকে দাখিল অভিযোগ অনুযায়ী, মারুফের তত্ত্বাবধানে কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজোয়ান আলমগীর এবং কিছু রাজস্ব কর্মকর্তা প্রতি মাসে ২–৪ কোটি টাকা ঘুষ সংগ্রহ করে মারুফকে দিচ্ছেন। এছাড়া: সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হাসান, নজরুল, রেজাউল ও ফালতু রাজু প্রতি সপ্তাহে ১ কোটি টাকা ঘুষ দেন। গ্রিন চ্যানেল থেকে অবৈধ ফেব্রিক্স আমদানি থেকে প্রতি চালান ২ লাখ টাকা ঘুষ। অফ-ডক রফতানি চালান থেকে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া, মারুফের নামে রয়েছে দুইটি প্রিমিও গাড়ি (২০১৮–২০২২) এবং নতুন ক্রয় করা হ্যারিয়ার গাড়ি। স্ত্রী-সন্তান লন্ডনে বসবাস করছেন, সেখানে বাড়ি ও শিক্ষার ব্যবস্থা করেছেন। অভিযোগ অনুযায়ী, একজন ৫ম গ্রেডের কর্মকর্তা হিসেবে এই ধরনের সম্পদের মালিকানা অত্যন্ত সন্দেহজনক।

শীর্ষপদে প্রভাব বিস্তার ও ভয়ভীতি: অভিযোগে বলা হয়েছে, মারুফ নিজেকে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের শ্যালক হিসেবে পরিচয় দেন এবং বর্তমান এনবিআরের দুই সদস্যের ছায়া থাকার দাবি করেন।
তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. শফিউদ্দিনকে অদক্ষ বলে অপমান করেন এবং নিজেকে সর্বোচ্চ পদে স্থির রাখার চেষ্টা করেন।

প্রতিক্রিয়া ও অনিয়ম তদন্ত: চট্টগ্রাম কাস্টম কমিশনার মো. আবদুর রহমান খান জানিয়েছেন, “সরকার বিষয়টি তদন্ত করছে। প্রমাণ পেলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “অভিযোগ ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও দুর্নীতিবাজরা অধরা থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এনবিআর ও দুদকের উচিত বিষয়টি গুরুত্বসহকারে দেখা।”

যুগ্ম কমিশনার মো. মারুফুর রহমানের অফিসিয়াল ফোন ও বার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ৭ সেপ্টেম্বর তার অফিসে সরাসরি গেলে সাংবাদিককে ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) এম.এইচ. কবির-এর কাছে পাঠানো হয়।

সংক্ষেপে বলা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ, শাটডাউন কর্মসূচির মাধ্যমে রাজস্ব ক্ষতি এবং বিলাসবহুল জীবনযাপনের কারণে বিষয়টি জাতীয় গুরুত্ব বহন করছে। উক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে প্রশাসনিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রভাবিত হবে।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর