বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সর্বদলীয় মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৫৬ পিএম, ২০২২-০৫-০৮

সর্বদলীয় মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন

মিজানুর রহমান চৌধুরী
সর্বদলীয় মাফিয়া সিন্ডিকেট প্রত্যেক সরকারের আমলে এক শ্রেণীর  দূণীর্তিবাজদের সহায়তায় বেপরোয়া সম্পদ অর্জন করেছে। এই চক্রটি জামাতের সাথে ব্যবসা করেছে, বিএনপি জোটের সাথে ব্যবসা করেছে এবং বর্তমানে সরকারের শীর্ষ পর্যায়ের নের্তৃত্বে নামেও প্রভাব দেখাচ্ছে। ফলে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে এই চক্রটির বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। জনমত গঠনকারীরা কেউ কেউ শুধু সরকারকে মাফিয়া বলে চিহ্নিত করার চেষ্ঠা করছে। অথচ মাফিয়ারা সিন্ডিকেট ছাড়া ঠিকে থাকতে পারে না। যারা ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠাতাদের সাথে ব্যবসা করেছিল তারা এখন সরকারের সহযোগিতা ইসলামী ব্যাংক দখল করেছ। বিএনপি জোট সরকারের আমলে যারা অবৈধ সম্পদ অর্জন করেছিল সে চক্রটি এখন আওয়ামীলীগের চিহ্নিত অবৈধ সম্পদ অর্জনকারীদের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরকার প্রধান বার বার নির্দেশনা দিলেও রাজনীতিকে ব্যবহার করে যারা অতীতে সম্পদ অর্জন করেছে তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে নি। সাধারণ নিরীহ জনগণ ও রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে জুলুম চলছে। দিনের পর দিন এই জুলুম মারাত্মক রূপ নিচ্ছে। অথচ অবৈধ সম্পদ অর্জনকারী লুটেরা মাফিয়া চক্র বিভিন্ন দলীয় মঞ্চে সাদা পাঞ্জাবি পড়ে বিভিন্ন রাজনৈতির নামে অভিনয় করছে। এরা হলো সর্বদলীয় রাজনৈতিক মাফিয়া সিন্ডিকেট। এদের বিরুদ্ধে কেউ কথা বলে না। এদের বিরুদ্ধে সাংবাদিক লিখে না। মাফিয়াদের দাসত্বের শৃঙ্খলে সবাই বন্দি। দেশ থেকে টাকা পাঁচার হচ্ছে প্রতিদিন। বিভিন্নভাবে লুট হচ্ছে সরকারী প্রকল্পের টাকা। অহেতুক মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদী জনতাকে। গ্রামীণ তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশপ্রেমিক মানুষ গুলো ইজ্জত বাঁচাতে রাজনীতিবিমুখ হয়ে নিরব জীবনযাপন করছেন। সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং দুর্ণীতি বিরোধী দেশপ্রেমিক মানুষের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে এবং দুর্ণীতি দমন কমিশনে অনেক অভিযোগ দেওয়া হয়েছে। কোন কাজের কাজ কিছুই হচ্ছে না। জনতার দাবী হচ্ছে দেশের সকল স্থরে সর্বদলীয় মাফিয়া সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করে দিতে হবে এবং সর্বস্থরে মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তিশালী অভিযান পরিচালনা করুন। কাজটি যতদ্রুত করা হবে ততই দেশ ও জাতীর জন্য মঙ্গল বয়ে আনবে। 

রিটেলেড নিউজ

একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত


রাজনীতিতে মিথ্যা ধোঁকাবাজির মহড়া চলছে !

রাজনীতিতে মিথ্যা ধোঁকাবাজির মহড়া চলছে !

আমাদের বাংলা ডেস্ক : : মিজানুর রহমান চৌধুরী : রাজনীতি মানে কি ধোঁকাবাজি? অব্যাহত বাটপারি, মিথ্যাবাদিতা ও প্রতারণা করা! আজ...বিস্তারিত


ছাত্র জনতার রক্তক্ষয়ী বিজয়ের ভাগীদারদের বঞ্চিত করে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া বেনিফিসিয়ারীদের রুখবে কে ?

ছাত্র জনতার রক্তক্ষয়ী বিজয়ের ভাগীদারদের বঞ্চিত করে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া বেনিফিসিয়ারীদের রুখবে কে ?

মিজানুর রহমান চৌধুরী : ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্র-জনতার রক্তঝরা গণঅভ্যুত্থানের বিজয়ীদের বিজয় বেহাত করে মাফিয়া চক্রে...বিস্তারিত


জুলুম ও জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই অপ্রতিরোধ্য গতিতে চলবে

জুলুম ও জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই অপ্রতিরোধ্য গতিতে চলবে

মিজানুর রহমান চৌধুরী : “রাষ্ট্র আসলে কারা চালায়?” — এই প্রশ্নটি আজ আর কেবল কৌতূহল নয়, এটি এক তীব্র বাস্তবতা। একটি স্বা...বিস্তারিত


ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত

ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক : ভাষাশহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত হয়েছে। শনিবার ঢাকার গুলশানে আয়োজিত এক বৈঠকে র...বিস্তারিত


ভিলেজ পলিটিক্সের কবলে বাংলাদেশ  রাজনীতির পদ-পদবী নিয়ে থানার দালালী ওদের পেশা

ভিলেজ পলিটিক্সের কবলে বাংলাদেশ রাজনীতির পদ-পদবী নিয়ে থানার দালালী ওদের পেশা

আমাদের বাংলা ডেস্ক : : মিজানুর রহমান চৌধুরী: আমাদের গ্রামীন জনপদে ভিলেজ পলিটিক্স নামে একটা কথা প্রচলিত আছে। যাঁরা গ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর