শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২৬-০৯-৩০
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন হাইকোর্টের নির্দেশেনা অনুযায়ী আসছে নির্বাচনের সাথে ভোটগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২১ মের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শূণ্য পদে স্থগিত নির্বাচন আসছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের সাথে একই সময় ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করছে। এ সিদ্ধান্তের কারণে ওই ইউনিয়নে শুধুমাত্র চেয়ারম্যান পদের স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হবে। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৬৮৭৮/২০২৬ আদেশের প্রেক্ষিতে সম্প্রতি নির্বাচন কমিশন উল্লেখিত সিদ্ধান্ত দিয়ে আবেদনটি নিস্পত্তি করেন।
এর আগে ওই ইউনিয়নের উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হকের দায়ের করা ২০২৬ সালের রীট পিটিশন নং-৬৮৭৮ এর শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে ৩০ দিনের মধ্যে আবেদন নিস্পত্তির নির্দেশনা প্রদান করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবিদ চৌধুরী, ডিএজি এম মহিউদ্দিন ইউসুফ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মনজুর এলাহী পরাগ, আরিফুল আলম, নাজমুল হাসান চৌধুরী ও মো. শহিদুল ইসলাম। রীট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই সাপমারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের ২৩ জুলাই জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়।
এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এ অবস্থায় আবেদনকারী গত ১৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। কিন্তু ওই আবেদনেরও কোনো নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রীট দায়ের করেন।
শুনানি শেষে আদালত পর্যবেক্ষণ করেন যে, ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের নাগরিক সেবায় দুর্ভোগের শিকার হচ্ছেন।
পরে হাইকোর্ট কোনো রুল জারি না করে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে আবেদনকারীর ১৭ মে ২০২৬ তারিখের আবেদনটি আইন অনুযায়ী আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। আদেশটি অবিলম্বে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানাতে নির্দেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন উপরিল্লিখিত সিদ্ধান্ত গ্রহণ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকà§...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারা সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী সাত ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited