শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৩:৫৯ পিএম, ২০২৬-১১-১৪
কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলে।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো-পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ ও মালুমঘাট আইডিয়াল স্কুল। এ ছাড়া কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
অন্যদিকে, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 'শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা' আয়োজন করা হয়।
O
স্বরাষ্ট্র মন্ত্রী ও কক্সবাজার ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় বিগত ২৫ বছর ধরে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
আমাদের বাংলা ডেস্ক : : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ২৫ টà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিবেদন : বাংলা, বিহার ও উড়িষ্যার বীর দেশপ্রেমী নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা সহধর্মিণী বেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমবায়ের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited