শিরোনাম
সংবাদদাতা কক্সবাজার :: | ০৯:৪২ পিএম, ২০২৩-১১-০৬
কক্সবাজারে এক লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে ৩ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার ৬ নভেম্বর কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আববাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, ঘটনা সংঘটিত হওয়ার মাত্র এক বছর ৭ মাস ৮ দিনে মামলাটি রায় ঘোষণা করা হয়েছে। দন্ডিত আসামী হলো : উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালীর রহমতের বিল গ্রামের মৃত আশরাফ মিয়া ও নুর জাহানের পুত্র মোঃ শাহজাহান। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে একই আদালতের এপিপি অ্যাডভোকেট দীলিপ কুমার ধর এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ মামলা পরিচালনা করেন।
আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited