বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফের হাঁটুতে চোট, বছর শেষ কারভাহালের

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৪ পিএম, ২০২৫-১০-২৮

ফের হাঁটুতে চোট, বছর শেষ কারভাহালের

এল ক্লাসিকো জয়ের পর আকাশে উড়ছে রিয়াল মাদ্রিদ। এরইমধ্যে দুঃসংবাদ পেতে হয়েছে তাদের। বার্সেলোনার বিপক্ষে উত্তপ্ত ম্যাচের পর হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অধিনায়ক দানি কারভাহাল। ডান হাঁটুর ইনজুরির কারণে অন্তত তিন মাস খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এই রাইটব্যাক।
রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে শেষ মুহূর্তে বদলি হিসেবে নামেন কারভাহাল। তবে খেলা শেষের পরই হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। পরদিন মেডিকেল পরীক্ষা শেষে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, স্প্যানিশ এই ডিফেন্ডারের ডান হাঁটুতে ইনজুরি পাওয়া গেছে, যা অপসারণের জন্য তার অস্ত্রোপচার প্রয়োজন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ মেডিকেল টিমের পরীক্ষার পর আমাদের অধিনায়ক দানি কারভাহালের ডান হাঁটুর জয়েন্টে ঢিলাভাব শনাক্ত হয়েছে। তিনি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা নেবেন।’
ক্লাব থেকে যদিও জানানো হয়নি, ঠিক কবে মাঠে ফিরতে পারবেন এই রাইটব্যাক। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, কারভাহালের মাঠে ফেরা সম্ভবত আগামী বছরের শুরু পর্যন্ত স্থগিত হতে পারে। অর্থাৎ, ২০২৬ সালের শুরু পর্যন্ত তাকে বাইরে থাকতে হতে পারে।
এই ইনজুরি অবশ্য কারভাহালের জন্য নতুন নয়। গত মৌসুমেও একই হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে গিয়ে প্রায় পুরো মৌসুম বাইরে ছিলেন তিনি। সেই জায়গাতেই এবার আবারও চোট পাওয়ায় রিয়াল মাদ্রিদ এখন তার পুনর্বাসন প্রক্রিয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে।
এদিকে কার্ভার লম্বা সময়ের ইনজুরিতে ডান দিকের ডিফেন্সে এখন নতুন করে ভাবতে হচ্ছে কোচ জাবি আলোনসোকে। সদ্য চোটমুক্ত ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে কারভাহালের বিকল্প হিসেবে দেখা যেতে পারে। এছাড়া প্রয়োজন হলে ফেদে ভালভার্দেকেও রাইটব্যাক হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তবে দুজনেরই স্বাভাবিক খেলার অবস্থান আরও এগিয়ে বা মাঝমাঠে হওয়ায় দল সাজানোয় কিছুটা চাপ তৈরি হবে রিয়ালের জন্য।
কারভাহালের জন্য এটি নিঃসন্দেহে হতাশার সময়। নাচো ফার্নান্দেজের বিদায়ের পর অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই দলের নেতৃত্বে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ঘন ঘন চোট তার সেই প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এদিকে ম্যাচ-পরবর্তী আরেক ঘটনার কারণে আলোচনায় আছেন কারভাহাল। খেলা শেষে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মাঠ ছাড়ার সময় ইয়ামালকে উদ্দেশ্য করে কারভাহাল বলেন, ‘তুমি খুব বেশি কথা বলো, এখন বলো দেখি!’
এ নিয়ে দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামও তর্কে জড়িয়ে পড়েন, পরে কর্মকর্তারা এসে তাদের আলাদা করেন।
বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং পরে অভিযোগ করেন, রিয়ালের খেলোয়াড়রাই ইয়ামালকে উসকানি দিচ্ছিলেন। ঘটনাটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে স্প্যানিশ মিডিয়ায় সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের পারস্পরিক সম্মান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
তবুও মাঠের পারফরম্যান্সে এগিয়ে রইল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহামের গোলে পাওয়া জয় তাদের লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে। ২-১ ব্যবধানের এই জয় কাতালান প্রতিপক্ষের বিপক্ষে টানা চার পরাজয়ের অবসান ঘটিয়েছে রিয়ালের।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর