শিরোনাম
টঙ্গী প্রতিনিধি : | ০৬:৫০ পিএম, ২০২১-০৮-১১
টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশের চৌকশ এসআই মেহেদী হাসান। বুধবার (১১ আগষ্ট) রাত ১১টার দিকে টঙ্গীর নামা বাজার এলাকা থেকে মো: আরিফ (২৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ টঙ্গীর নামার বাজার এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে। ভুষি কালামের বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, ভুক্তভোগী কিশোরীর (১৬) সাথে একই এলাকায় বসবাসের সুত্র ধরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিফ। গত ৫ই আগষ্ঠ রাত ৮টার দিকে ভোক্তভোগী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আরিফ তার মাছিমপুর নামাবাজার বস্তির নিজ বাসায় নিয়ে গিয়ে বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে দুই মাস ধরে ঐ কিশোরীকে ধর্ষণ করে। ভূক্তভোগী কিশোরী আরিফকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনা ভুক্তভোগী কিশোরী নিজে মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করলে টঙ্গীর নামার বাজার এলাকা থেকে মদ্যপান থাকা অবস্থায় আরিফকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় স্থানীয় কয়েকজন বলেন, এই মেয়ের সঙ্গে প্রায়ই দেখা যেতো আরিফকে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত আইনে মামলা দায়ের হয়েছে। আসামী আরিফকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited