শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৩:৫৬ পিএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ উদ্ধার অভিযানে নিখোঁজ এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এই অভিযানকে ঘিরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে এ বিশেষ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫০৭) করা হয়, যেখানে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগের পরপরই পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়।
দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিনির্ভর তৎপরতার মাধ্যমে ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে পুলিশ নিখোঁজ নারী শেহরিন সুলতানা শামিমা (২০)-কে তার শিশু সন্তানসহ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত শেহরিন সুলতানা শামিমা রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন স্বর্ণটিলা এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ আল আমিন ও মাতা সাজিয়া সুলতানা। তার স্বামী প্রবাসী মোঃ আলাউদ্দিন।
পুলিশ জানায়, কৌশলগত অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বসিলা বাজারের বৌদ্ধ পাড়া এলাকা থেকে তাকে শিশু সন্তানসহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিখোঁজ সংক্রান্ত যে কোনো ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।
উদ্ধার সংক্রান্ত ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited