শিরোনাম
সংবাদদাতা, পুঠিয়া (রাজশাহী) :: | ০১:৪৭ পিএম, ২০২০-১১-১১
রাজশাহীর পুঠিয়ায় কুখ্যাত মাদক সম্রাট জাকির (২৮) কে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক জাকির উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের আবুল কাশেমের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নামাজগ্রাম এলাকায় পুঠিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জাকিরকে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহীনির চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল জাকির। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করতে পুঠিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় তার কাছে ২৫০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ৫২ টি খালি বোতল ও ২৫০ টি বোতলের কর্কসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে জাকিরের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সাকালে আদালতের মাধ্যমে জাকিরকে জেল হাজতে পাঠানো হয়। মাদক বিরোধী এ অভিযান অব্যহত থাকবে বলে এ কর্মকর্তা জানান। এর আগে পুঠিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ১৮ জন আসামীকে আটক করেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited