শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ পিএম, ২০২১-১১-২০
হাফ পাসের (ভাড়া) দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ৫টি বাস ভাঙচুর করে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। দুপুর ১টা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী সড়কে অবস্থান করছে।এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, গণপরিবহনে বিশেষ করে বাসে হাফ ভাড়ার দাবিতে কয়েকদিন ধরেই ধানমন্ডি সাইন্সল্যাব এলাকার শিক্ষার্থীরা বিক্ষোভ করে রাস্তা অবরোধ করছেন। আজকেও দুপুর সোয়া ১২টার দিকে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা কয়েকটি বাসের গ্লাস ভাঙচুর করেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। দুই কলেজের শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ফেরানো হয়। ওসি আরও বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে, ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এখনো সড়কে অবস্থান করছে। তাদেরকেও বুঝিয়ে ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited