শিরোনাম
লাকসাম প্রতিনিধি :: | ০৩:৪৬ পিএম, ২০২১-০৫-৩০
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির দোখাইয়া গ্রামের বাকপতিবন্ধী জাহিদুল ইসলাম (২০) ঘিরে এলাকার জনমনে তোলপাড় চলছে। জাহিদ নিখোঁজের ১০ দিন পারহলেও তার খোঁজ এখনও মিলেনি। তবে এ নিয়ে নানাহ বির্তকের জন্ম দিচ্ছে এলাকার জনমনে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বাকপতিবন্ধী জাহিদ ওই গ্রামের মৃত আবদুস সামাদের ২য় সংসারের একমাত্র সন্তান এবং ১ম সংসারের অহিদুল ইসলাম নামে আরেকটি সন্তান রয়েছে। মৃত সামাদ মিয়ার মৃত্যুর পর দুই সংসারের দুই ছেলের মাঝে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। যা পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত পর্যন্ত গড়ায়। বৃহস্পতিবার (২০ মে ২০২১) বাকপতিবন্ধী জাহিদ হঠাৎ করে নিখোঁজ এবং দীর্ঘ ১০ দিন পারহলেও তার কোন খোঁজ না পাওয়্য়া সন্দেহের তীর স্বজনদের বিরুদ্ধে রূপ নেয়া অস্বাভাবিক কিছুই নয়। তবে এ ব্যাপারে তার বড় সৎভাই অহিদুর রহমান বাদী হয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরী করেছে। অপরদিকে নিখোঁজ জাহিদের মা অজিবা খাতুন (৬০) পুত্র শোকে এখন বাকরুদ্ধ। একমাত্র সন্তানকে ফিরে পেতে স্বজনদের বাড়ী ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ওই গ্রামে গেলে মৃত সামাদ মিয়ার ১ম সংসারের ছেলে অহিদুল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি এবং জাহিদ নিখোঁজের দিন তার ছেলেও চট্টগ্রাম চলে গেছে। নিখোঁজ জাহিদের স্বজনরা এ ব্যাপারে বিকল্প পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিখোঁজ জাহিদ দীর্ঘদিন ধরে পাশ^বর্তী আশিঁরপাড় বাজারেএকটি ফার্নিচার দোকানে চাকুরী করতো।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ইমন হোসেন জানায়, দোখাইয়া গ্রামের মৃত সামাদ মিয়ার ২য় সংসারের বাকপতিবন্ধী জাহিদ নিখোঁজের খবর শুনে তাৎক্ষনিক তাদের বাড়ি যাই এবং ১ম সংসারের সন্তান অহিদ মিয়াকে সাথে নিয়ে লাকসাম থানায় সাধারন করে দেই। স্বজনরা জাহিদকে বিভিন্ন স্থানে খুজে বেড়াচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited