শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৮ পিএম, ২০২১-০৩-২৮
বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নরেন্দ্র মোদির সফরবিরোধী মিছিল-সমাবেশে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে আজ রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। সকালে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তবে রাজধানীর অধিকাংশ স্থানে হরতাল চলছে ঢিলেঢালা। যান চলাচল অনেকটা স্বাভাবিক। যদিও, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। যাত্রীর সংখ্যও অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম দেখা গেছে। সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে। শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। তবে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। শনির আখড়া থেকে গুলিস্তানগামী গাড়ির চাপ অন্যান্য দিন অনেক বেশি থাকলেও আজ সেই সংখ্যা কম। গুলিস্তানে ফ্লাইওভারের টোল প্লাজায়ও নেই অন্যদিনের মতো গাড়ির জটলা। একই অবস্থা গুলিস্তান চত্বরেও। অন্যান্য কর্মদিবসে গাড়ির জটলা থাকলেও আজ তা অনেকটাই কম। এছাড়াও জিপিও, পল্টনেও নেই চিরচেনা যানজট। তবে কিছুসংখ্যক গণপরিবহন চলছে। সেসব পরিবহনে যাত্রীর চাপ বেশি।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited