শিরোনাম
রাজবাড়ী, প্রতিনিধি :: | ০৭:৪০ পিএম, ২০২০-১২-৩১
সম্প্রতিক অগ্নিকান্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া রাজবাড়ী বাজার এলাকার ‘দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদিস মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র নূরানী বিভাগের ১২ জন হাফেজ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ প্রদান করেছেন দৈনিক আমাদের বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া।
৩১ ডিসেম্বর বিকালে (বাদ আসর) তিনি তার শিশু পুত্র মোঃ মিরাজুল ইসলাম মিরাজকে নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ ইলিয়াছ মোল্লার নিকট পবিত্র কোরআন শরীফগুলো হস্তান্তর করেন। পরে অধ্যক্ষ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেন।
এ ব্যাপারে সাংবাদিক মোঃ ইউসুফ মিয়া বলেন, আমার সাড়ে ৩ বছর বয়সী পুত্র সন্তান বেন ইয়ামিন রাফি’র গত ২ ডিসেম্বর অকাল মৃত্যু হয়। তার রূহের মাগফেরাত কামনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভাজনচালা মাদ্রাসার ১২ জন হাফেজ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফগুলো প্রদান করলাম।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ভোর রাত সোয়া ৪টার দিকে ভাজনচালা মাদ্রাসার হেফজখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় সেখানে অবস্থানকারী ৪০ জন শিশু শিক্ষার্থী বেঁচে গেলেও মাদ্রাসাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited