বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাভার্ডভ্যানে মিললো চালকের লাশ

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০৪:০৯ পিএম, ২০২৫-১০-২৬

কাভার্ডভ্যানে মিললো চালকের লাশ

 বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ডভ্যান থেকে মো.মহিউদ্দিন (৪০) নামের এক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরের দিকে কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা চালকের লাশ দেখতে পান।
চালক মহিউদ্দিন ফটিকছড়ির নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো.ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। 
জানা গেছে, মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার টেকনাফের উখিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানী পেপার মিলে এসেছিলেন।
আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ বলেন, টেকনাফ থেকে মালামাল নিয়ে মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এরপর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি। রোববার (২৬ অক্টোবর) আমাদের অন্য গাড়ির হেলপার গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি দিয়ে দেখে মহিউদ্দিনের লাশ।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. নোমান আহমেদ ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ডভ্যান চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের লাশ পাওয়া গেছে। তার ডান হাত মাথার নিচে ছিলো। পচন ধরে গেছে।
তিনি বলেন, লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর