শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৭:৩৬ পিএম, ২০২৬-০৯-২৯
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় সন্ত্রাসী থাবা থেকে বাদ যায়নি ৮বছরের শিশু। এ ঘটনায় সনজিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেকের ভূয়াছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ভূয়াছড়ির গহীন জঙ্গলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল। এ সময় নিজ বাড়িতে অবস্থানকালে গুলিবিদ্ধ হয় শিশু সনজিতা ত্রিপুরা। এতে তার বাম হাতে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়ভাবে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে তার হাত থেকে গুলি বের করা হয়েছে এবং বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে গোলাগুলির ঘটনায় সাজেক এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, দুই পক্ষের আধিপত্য বিস্তারের সংঘাতের কারণে প্রায়শই সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়েন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। বর্তমানে ভূয়াছড়ি ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারা সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী সাত ম...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্প্রতি গঠিত ৩টি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ জ্ঞাপন, পাহাড় থেকà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ৩৪ হাজà...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডাà...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited