বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়া থানার ওসি নিজামের বদলি

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৫৪ পিএম, ২০২৩-১২-১২

পটিয়া থানার ওসি নিজামের বদলি

চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় গত ৫/১২/২০২৩ ইং তারিখ মঙ্গলবার জোহরের নামাজের সময় জামিয়ার মসজিদে নামাজ পড়ার লক্ষে দলে দলে মানুষ মাদরাসার অভ্যন্তরে প্রবেশ করছিল। ঠিক সে মুহুর্তেই জামিয়ার উত্তর গেইটে ভিড় জমায় কিছু লোকজন। তাদের মধ্যে একজন নামাজ চলাকালীন সময়ে নামাজ না পড়ে গেইটের মাঝখানে দাঁড়িয়ে আসা-যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।  সেখানে ভীড় জমে যার কারণে ছাত্ররা তাদেরকে অত্যন্ত ভদ্র ভাষায় মুসল্লিদের আসা যাওয়ার জন্য পথ ছেড়ে দিতে আহ্বান করে। এতেই ঐ ব্যক্তি ও তার সঙ্গীরা তেলে-বেগুনে জ্বলে ওঠে। মসজিদের গেইটে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভিতরে অবস্থানরত মুসল্লী ও ছাত্রদের নামাজে বিঘ্ন ঘটায়।  জানা যায় গেইট আগলে দাড়ানো লোকটি শোভনদণ্ডি এলাকার এহসান  চেয়ারম্যানের ভাই।
ছাত্ররা তাদেরকে আবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে গেইট লাগিয়ে দেয় যাতে বহিরাগতরা ভেতরে প্রবেশ করতে না পারে।
ফলে দারোয়ান গেইট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সামনে অগ্রসর হলে ঐ লোক ও তার সঙ্গীদের কয়কেজন দারোয়ানকে আঘাত করে। এবং মসজিদ থেকে বের হতে শুরু করে তাদের আরও লোকজন মুসল্লির বেশে ভেতরে প্রবেশ করেছিল, তারা চিৎকার করতে শুরু করে এবং ছাত্রদের সাথে  ঝগড়া লাগিয়ে দেয়। তাদের মধ্যে অন্যতম শোভনদণ্ডি এলাকার ইউসুফের পাড়ার বাসিন্দা ও খরনা ইস্কান্দারিয়া জামে মসজিদের খতিব ইমতিয়াজ। পুরো মাঠজুড়ে গলা ফাটিয়ে জামিয়ার ছাত্র-শিক্ষকদেরকে লক্ষ করে বিভিন্ন মানহানিমূলক শব্দে চিৎকার করতে থাকে।
সে বেমালুম ভুলে গিয়েছে তার পরিচয়। যেখান থেকে ইলমে দ্বীন অর্জন করেছিল সেখানেই আক্রমণ করতে আসলো, যাদের ছত্র ছায়ায় দ্বীনি শিক্ষা গ্রহণ করেছিল তাদের বিরুদ্ধেই অশালীন বক্তব্য, তাদেরকেই কটাক্ষ করলো। বাহির থেকে মাদরাসার প্রধান ফটকে ভীড় জমায়  বহিরাগত লোকজন, তাদের বেশ-ভূষা দেখে মাদরাসার ছাত্র শিক্ষক বলে মনে হয়নি। তারা গেইটে সমবেত হয়ে মাদরাসার বিরুদ্ধে জ্বালাও পোড়াও স্লোগান দিতে শুরু করে। মাদরাসার প্রধান ফটকে ধাক্কাও দিতে থাকে। এক পর্যায়ে তারা গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। কিন্তুু অবাক করা বিষয় হলো, গেইট খুলে যেতেই সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ী ভেতরে চলে আসে। যেন তারা সন্ত্রাসীদের গেইট ভাঙ্গার অপেক্ষায়ই ছিল।
পুলিশের গাড়ী মাদরাসার অদূরেই অবস্থান নিচ্ছিল প্রধান ফটকে আক্রমণ করার আগে থেকেই। এবং বহিরাগত সন্ত্রাসীদের কর্মকাণ্ড স্বচক্ষে দেখেও কোনো পদক্ষেপ নেয়নি। বরং গেইট ভেঙ্গে ফেলার সঙ্গে সঙ্গেই তারা তাৎক্ষনাত মাদরাসার ভেতরে প্রবেশ করে। এরপর শুরু হয় সমস্ত বহিরাগত সন্ত্রাসীদের আক্রমন।
আরো জানা যায় পটিয়ার ওসি নিজাম মোটা অংকের অর্থের বিনিময়ে অপরাধীদের পক্ষ নেয়, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলাপ হয়েছে এমন প্রসংঙ্গ সালাউদ্দিন নানুপুরীর সাথে বিব্রতকর আচরণ করেন, তিনি বলেন আমিই স্বরাষ্ট্রমন্ত্রী। আমার ওপরে এখানে কথা বলার কেউ নেই।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর