শিরোনাম
মামুনুর রশিদ সেলিম | ০৬:৫৪ পিএম, ২০২৫-০৭-১৫
চট্টগ্রামে ২৮ বছর আগে একটি দরবার শরিফের দখল নিয়ে গোলাগুলিতে ঢাকা থেকে আসা এক ভক্তের নিহত হওয়ার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম শেখ তৈয়বুল্লাহ সিদ্দিকী। আজ মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হারুন-অর-রশীদ এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী এম ডি আবু বক্কর বলেন, আদালত আসামি তৈয়বুল্লাহ সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেন। আরেক আসামি মো. ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।
আবু বক্কর আরও বলেন, আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় তৈয়বুল্লাহ সিদ্দিকী হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। আসামি ইকবাল পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে ২০০০ সালের মার্চে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
উল্লেখ্য ১৯৯৭ সালের ১ মার্চ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে ‘আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়ায়’ ওরস উপলক্ষে ভক্তরা আসেন। আসামি লোকজন নিয়ে দরবারের দখল নেওয়ার চেষ্টা করেন। ওই সময় গোলাগুলিতে সেদিন ঢাকার ডেমরা থেকে আসা ভক্ত ইব্রাহিম হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। আরও ৭ থেকে ৮ জন গুলিতে আহত হন। এ ঘটনায় দরবারের ওরস এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক শাহীন শাহ ভুইয়া বাদী হয়ে মামলা করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited