শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৪৬ পিএম, ২০২৬-০৬-১০
পর্দায় নিখুঁত অভিনয় আর বাস্তব জীবনে ছকভাঙা সব দুর্দান্ত সিদ্ধান্ত মানেই আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহ কখনও কমেনি। আগামী ৫ জুলাই তৃতীয়বারের মতো ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই সুপারস্টার। পাত্রী তার বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাট। ২০২৫ সালেই গৌরীর সঙ্গে সবার আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তবে আমিরের এই তৃতীয় বিয়ের সানাই বাজার প্রাক্কালে স্বাভাবিকভাবেই তার আগের দুটি বিয়ের ভাঙাগড়ার গল্প নিয়ে প্রশ্ন আসছে অনেকের মনেই। কেন টিকল না সেই সম্পর্কগুলো? ঠিক কী কারণে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল অভিনেতার?
মাত্র ২১ বছর বয়সে ১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তখন রীনার বয়স ছিল মাত্র ১৯ বছর। আমির তখন তারকা হয়ে ওঠেননি, তীব্র স্ট্রাগল করছেন। সেই কঠিন দিনগুলোতে রীনা ছিলেন আমিরের সবচেয়ে বড় সাপোর্ট। পরবর্তীতে আমিরের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘লগান’-এর প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। জুনায়েদ ও ইরা এই দুই সন্তানের জন্মের পর ২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টানেন এই দম্পতি। বহু বছর পর এক সাক্ষাৎকারে আমির নিজেই স্বীকার করেছিলেন যে, খুব কম বয়সে মাত্র কয়েক মাসের পরিচয়ে বিয়ে করাটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। পাশাপাশি নিজের কাজের প্রতি অতিরিক্ত ডুবে থাকাকেও এই দূরত্ব তৈরির অন্যতম কারণ হিসেবে দায়ী করেছিলেন তিনি। তবে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের যৌথ প্রতিপালন এবং পারস্পরিক সৌজন্যে আজও কোনও কমতি রাখেনি এই প্রাক্তন জুটি। এদিকে রীনার সঙ্গে বিচ্ছেদের পর আমিরের জীবনে আসেন খ্যাতনামা পরিচালক কিরণ রাও। ‘লগান’ সিনেমার সেটেই তাদের প্রথম আলাপ হয়েছিল। যেখানে কিরণ ছিলেন সহকারী পরিচালক। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন তারা। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের জীবনে আসে পুত্র আজাদ রাও খান। বলিপাড়ার অন্যতম রুচিশীল ও পারফেক্ট দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। কিন্তু ২০২১ সালের জুলাই মাসে এক যৌথ বিবৃতিতে তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা করে ভক্তদের চমকে দেন। কিরণ পরে জানিয়েছিলেন, নিজের একটা আলাদা স্পেস ও স্বাধীনভাবে বাঁচার প্রয়োজন অনুভব করছিলেন তিনি। তবে বিচ্ছেদের পরেও তাদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি বরং তারা আজও বন্ধু। বলিউডে অবশ্য একাধিকবার প্রেমে পড়া এবং নতুন করে জীবন শুরু করার নজির এটাই প্রথম নয়। কিংবদন্তি গায়ক কিশোর কুমার চারবার বিয়ে করেছিলেন। একই পথে হেঁটেছেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদিও। সঞ্জয় দত্ত, করণ সিং গ্রোভার কিংবা নীলিমা আজিমের জীবনেও বিয়ে এসেছে একাধিকবার।আমিরও এখন জীবনের এক নতুন বসন্তের মুখোমুখি। অতীত ভুলে আমিরের এই নতুন সিদ্ধান্তকে হাসিমুখে স্বাগত জানিয়েছে তার পুরো পরিবার। এখন দেখার, জুলাইয়ের তার বিয়েতে নতুন করে কী কী চমক অপেক্ষা করছে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited