শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৫২ পিএম, ২০২৬-০৭-০৯
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল পর্তুগাল। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের ঘোষণা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে, গত সাড়ে তিন বছরে মার্তিনেজ ও তার কোচিং স্টাফের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং পর্তুগিজ ফুটবলের প্রতি অবদানের জন্য তারা কৃতজ্ঞ। তাদের অধীনেই ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিল পর্তুগাল।
২০২৩ সালের জানুয়ারিতে ফার্নান্দো সান্তোসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মার্তিনেজ। দেশের অন্যতম প্রতিভাবান প্রজন্মকে নিয়ে বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন ছিল তার।
তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে।
চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বকাপে পর্তুগালের শেষ ম্যাচের দুই দিন পরই মার্তিনেজের দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে তার অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে নতুন প্রধান কোচ খোঁজার কাজও শুরু করে দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পরবর্তী কোচ হিসেবে জর্জ জেসুসের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : শুরুতেই হতাশা। একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited