শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:২৭ পিএম, ২০২০-০৮-২৬
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬ জন নগর ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬৬৮৮ জন।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবিতে ২৫ জন, বিআইটিআইডিতে ১৫ জন, চমেক ল্যাবে আরও ১৮জন এবং সিভাসুতে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করা হলে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited