বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দাবি আদায় না হলে নভেম্বর থেকে ফের আন্দোলন: মহিউদ্দিন রনি

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৩ পিএম, ২০২২-১০-১৩

দাবি আদায় না হলে নভেম্বর থেকে ফের আন্দোলন: মহিউদ্দিন রনি

রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, আমি সন্তুষ্ট নই। আমি তাদের বলবো, যে কথা আমাকে বারবার বলছেন, এটা জনগণকে বলে দেন। আমি আর কিছুদিন অপেক্ষা করবো। যদি দাবি বাস্তবায়ন করে তাহলে ভালো। না হলে এক নভেম্বর থেকে আবারও আন্দোলনে নামবো। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তিনি বলেন, মন্ত্রী মহোদয় নমনীয়ভাবে আমার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তোমার দাবিগুলো এভাবে না বলে আমাকে সরাসরি এসে বলতে পারতা। কিন্তু আপনারা তো জানেন, রেল ভবনে ঢুকতেই দেয়নি। এমন একটা প্রতিকূল অবস্থা তারা তৈরি করেছিলেন। পারলে মেরেই ফেলে। তিনি বলেন, মন্ত্রী মহোদয় বলেছেন আমার যে দাবি, সেগুলো এক মাস, তিন মাস, ছয় মাস বা এক বছর, দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব না। আমি বললাম কেন সম্ভব নয়? তাহলে আমাকে কেন বলা হলো, সময় নেওয়া হলো? এটা তো আমাকে ঠকানো হলো। আমাকে বলছেন, জনগণকে কেন আপনারা বলছেন না। রেলমন্ত্রী রেলের নানা সমস্যার কথা জানিয়েছেন উল্লেখ করে রনি বলেন, নানা সমস্যার কথা বলেছেন। আমি বললাম যে জনগণকে এটা বলেন। নয়তো সমাধান করে দেন। তখন তিনি বললেন, তুমি আমার চেয়ারে এসে বসো। বললাম আমি যদি আপনার চেয়ারে এসে বসি তাহলে আমি এটা করে দেখাবো। তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি আমাকে রেলের ইতিহাস শোনালেন। রেলমন্ত্রীর চেয়ারে বসলে দাবিগুলো বাস্তবায়ন করতে আপনার কতদিন সময় লাগবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (মন্ত্রী) দুই বছরের কথা বলেছেন যে সম্ভব নয়। আমি এই দুই বছরেই করে দেখাবো। যদি এই দাবি বাস্তবায়ন করতে না পারে, দুই বছর আমাকে দায়িত্ব দিক, আমি এটা করে দেখাবো। এর আগে গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন এ শিক্ষার্থী। পরে তাকে রেলওয়ের অংশীজন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর