শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩২ পিএম, ২০২৪-০৭-২৬
মেট্রোরেলের ধ্বংসযজ্ঞ দেখে মর্মাহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ফেসবুকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ঢাকার জাপান দূতাবাসের ফেসবুকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় বিক্ষোভকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষে বিপুল সংখ্যক সহিংসতার শিকার হওয়ায়, আমি আক্রান্ত ব্যক্তিদের, শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
২৪ জুলাই ঢাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখে আমি স্তম্ভিত। বিশেষ করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিসেবে ঢাকা এমআরটির ক্ষয়ক্ষতি দেখে আমি অত্যন্ত দুঃখিত।
এই ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক বলে আমি মনে করি। এই ক্ষয়ক্ষতি দীর্ঘদিন ধরে শহরের পরিবহন ব্যবস্থা নির্মাণ ও পরিচালনা করার জন্য জাপান এবং বাংলাদেশ উভয় দেশের সংশ্লিষ্ট ব্যক্তিগণের ঘাম ও অশ্রুর কথা মনে করিয়ে দেয়। আমি এমআরটি ট্রেনের যাতায়াতকারীদের হাসি কখনই ভুলব না। অতএব, ভাঙচুরের কারণে সাময়িক সময়ের জন্য এমআরটির অপারেশন স্থগিত থাকার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, আমার বিশ্বাস, কিছু ব্যক্তিদের দ্বারা ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, বাংলাদেশের অধিকাংশ নাগরিক ঢাকা এমআরটির নির্মাণসহ আমাদের সহায়তার সমর্থন করে। আমি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণসহ এ দেশের উন্নয়নে জনগণের সঙ্গে কাজ করে যাব।
তিনি বলেন, আমি আশা করি পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা হবে এবং আর অবনতি হবে না, শিক্ষার্থীসহ বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি সম্ভব হাসিমুখে তাদের দৈনন্দিন জীবনে ফিরে যাবে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited