বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঋণ জালিয়াতির অভিযোগ : মান্না ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১১ পিএম, ২০২৫-১২-১৮

ঋণ জালিয়াতির অভিযোগ : মান্না ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের পলাতক ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নাম ব্যবহার করে ভুয়া বোর্ড সভা দেখানো, জাল স্বাক্ষরের মাধ্যমে রেজুলেশন তৈরি এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অমান্য করে প্রায় ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে দায়ের করা হয়।
মামলায় ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও রয়েছেন। গত ১১ ডিসেম্বর শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্যবসায়ী ও মেসার্স মিল্লাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মিল্লাত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, আদালতের বিচারক সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির মামলাটি আমলে নিয়ে প্রাথমিক তথ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়কে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রয়ের বিষয়ে বাদীর সঙ্গে ২৫ কোটি টাকার একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, চুক্তির দিন ১০ কোটি টাকা পরিশোধ করা হয় এবং বাকি ১৫ কোটি টাকা প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধের সময় প্রদান ও সম্পত্তি হস্তান্তরের কথা ছিল।
অভিযোগে আরও বলা হয়, চুক্তি চলমান থাকা অবস্থায় আফাকু কোল্ড স্টোরেজের সংশ্লিষ্ট ব্যক্তি একাধিক মামলার আসামি হয়ে গত বছরের ১৯ আগস্ট স্ত্রীসহ গোপনে বিদেশে (যুক্তরাষ্ট্রে) চলে যান। তিনি পলাতক থাকা সত্ত্বেও তার অনুপস্থিতিতে জাল স্বাক্ষর ব্যবহার করে গত বছরের ১ ডিসেম্বর কোম্পানির একটি ভুয়া বোর্ড সভা দেখিয়ে রেজুলেশন তৈরি করা হয়।
এই জাল রেজুলেশন ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে জমা দিয়ে প্রায় ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদন করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়, ইসলামী ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা থেকে খেলাপি ঋণ আদায়ের জন্য কলব্যাক নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা জাল কাগজপত্র ব্যবহার করে পুনঃতফসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইসলামী ব্যাংক বগুড়া জোনাল হেড সিকদার শাহাবুদ্দিন বলেন, মামলার বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিস্তারিত জানার জন্য প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
অন্যদিকে, দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবাল জানান, আদালতের নির্দেশনার কপি পাওয়া গেছে এবং এ বিষয়ে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর