শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৮ পিএম, ২০২৫-০৪-১৬
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা আড়াই কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বিজিবি সিলেট ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তের বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, সংগ্রাম, লাফার্জ, বাংলাবাজার, প্রতাপপুর, উৎমা এবং শ্রীপুর বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি।
এই সময় বিপুল পরিমাণে ভারতীয় স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ক্লোপ জি ক্রিম, সানগ্লাস, শাড়ি, গরু, আইবল ক্যান্ডি, ফুচকা, জিরা, ক্লোপ জি ক্রিম, সুপারি, চকলেট, শনপাপড়ি এবং চিনি আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার ৮৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।
লে. কর্নেল নাজমুর হক বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited