শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৭:৫৪ পিএম, ২০২১-০৭-১৩
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে মাদকাসক্ত ছেলে শাওন মিয়ার হাতে খাতিজা বেগম নির্মমভাবে খুন হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাতিজা বেগমের মৃত্যু হয়। নিহত খাতিজা ঐ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সাদেক হোসেনের স্ত্রী। এরআগে রাতে সাদেক হোসেন-খাতিজা বেগম দম্পতির ছেলে শাওন মিয়া নেশা করার জন্য তার বাবার কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়। পরে মা খাতিজা বেগমের কাছে টাকা চেয়ে ব্যর্থ হলে শাওন তার মাকে বেধরক মারপিট করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা খাতিজা বেগমকে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খাতিজা বেগমের মৃত্যু হয়। থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited