শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১৬ পিএম, ২০২৬-০১-১৫
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ৮ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইছা (৮)। সে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রাইছা ছিল সবার ছোট। সে চট্টগ্রাম সদরের একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। রাইছার মা জান্নাতুল ফেরদৌস (৩২) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, নিজের মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় এক ভ্যানচালকের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, পৌনে ১টার দিকে দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির মৃত্যু নিশ্চিত করা হয়। তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ জানান, নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আর তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited