বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়ন জমা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৮:২৫ পিএম, ২০২৫-১২-২৯

ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়ন জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী'র নিকট তিনি এই মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের সাবেক প্রার্থী মৈত্রী চাকমা, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমরা শতভাগ আশাবাদী ২৯৯নং আসনে ধানের শীষের বিজয় আসবেই। রাঙামাটির জনগন কে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে এগিয়ে যাব। দেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছে।
এদিকে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী'র নিকট দুপুর নাগাত মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭জন প্রার্থী। এর মধ্যে ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার ও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিন দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা জসিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৪জানুয়ারী পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীরা ৫ই জানুয়ারী থেকে ৯ই জানুয়ারীর মধ্যে রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করতে পারবেন। ১০ই জানুয়ারী থেকে ১৮ই জানুয়ারীর মধ্যে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারী। ২১শে জানুয়ারী চূড়ান্ত প্রার্থির তালিকা প্রকাশিত হবে এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর