শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২৫-১১-১৩
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং লার্নিং সেন্টারে শিক্ষার্থী রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তার অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও তিনি দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মন্ত্রী জেনি চ্যাপম্যান বলেন, যুক্তরাজ্য মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
দিনব্যাপী সফরে তিনি আরও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং পরে ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited