শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১০:২১ এএম, ২০২৬-০১-২৯
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ দল। মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। পরে তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে বিশ্ব ক্রিকেট সংস্থা এবং তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে। এরপর আইসিসি পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশনও বাতিল করে। যে কারণে মাস খানেকের বেশি সময় ধরে থাকছে না আর আন্তর্জাতিক কোনো ম্যাচ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। যার ফলে দেশজুড়ে জোরেসোরে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই সময়ে মাঠে ক্রিকেট থাকারও তেমন সম্ভাবনা নেই। নির্বাচন শেষে বিসিএল দিয়ে মাঠে ফিরবে খেলা। এরপর বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। যেহেতু বিশ্বকাপ হচ্ছে না, সামনে তাই অফুরন্ত অবসর টাইগার ক্রিকেটারদের। এর মাঝে ঘরোয়া ক্রিকেট চলবে। ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান। ১২, ১৪ এবং ১৬ মার্চ সিরিজের তিন ওয়ানডে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল। সামনের অফুরন্ত অবসরের মাঝে গতকাল বাংলাদেশ ছেড়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকবাজকে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল হবে। ততদিনে ক্রিকেট (মাঠে) ফিরবে বলে আশা করছি আমি।’
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited