বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন মেয়র লিটন

সংবাদদাতা, রাজশাহী :    |    ০৭:০৪ পিএম, ২০২১-০৭-৩১

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন মেয়র লিটন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। উক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা(পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী রোববার (১ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার ২৯৪০ পরিবারকে, সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এরআগে সরকারি খাদ্য সহায়তা দফায় দফায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো বেশি বেশি খাদ্য সহায়তা দেওয়ার জন্য সচেষ্টা আছেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো। অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা গ্রহণের আহ্বান জানান রাসিক মেয়র। এরআগে জেলা শিল্পকলা একাডেমির সামনে চত্বরে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ২ হাজার ৬৩০টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে শৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ সহ সাংগঠনিক ৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর