বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

টঙ্গী প্রতিনিধি :    |    ০৯:২৪ পিএম, ২০২২-১১-২৭

টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে আশিক (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে টঙ্গীর এরশাদ নগর ৩ নং ব্লক বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করেছে। নিহত আশিক এরশাদনগর ৩ নং ব্লকের সোলাইমান হোসেন সেলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন আগে আশরাফুল নামে এক যুবকের সঙ্গে মতবিরোধ হয় আশিকের। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। শনিবার রাতে ফিফা বিশ্বকাপ খেলা দেখার প্রস্তুতি নিচ্ছিল আশিক ও তার বন্ধুরা। হঠাৎ আশরাফুলের নম্বর থেকে একটি কল আসে আশিকের ফোনে। আশিককে জানানো হয়, এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করেছে। তাকে চেনে কিনা শনাক্ত করার জন্য নীলাচল হাউজিং সোসাইটির প্রকল্প এলাকায় যেতে বলেন তারা। ওই ব্যক্তিকে শনাক্ত করার জন্য নীলাচল হাউসিং প্রপার্টিজের ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরেই সেখান থেকে মারধর ও ডাক চিৎকার হলে আশিকের পরিবারের সদস্য ও স্থানীয়রা সেখানে যান। এ সময় দুর্বৃত্তদের হামলা শিকার হন টুটুল, বিল্লাল ও সাব্বির। খবর পেয়ে পুলিশ আশিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে নিহত আশিকের বন্ধু ও শুভাকাক্সক্ষীরা আশিকের হত্যাকারী সন্দেহে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন যুবকের ওপর হামলা চালান। এসময় কয়েকজন যুবক গুরুতর আহত হন। এছাড়া হাসপাতালে জরুরি বিভাগের জানালার গ্লাস ও মূল্যবান আসবাবপত্র ভাংচুর করা হয়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদস্ত করা হচ্ছে।
 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর