বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রমজানের শেষ মুহূর্তে মার্কেটে উচ্চে পড়া ভিড়

মোঃ শাহ্ জালাল :    |    ০৫:৪২ পিএম, ২০২৬-০৩-১৪

রমজানের শেষ মুহূর্তে মার্কেটে উচ্চে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামেও ঈদ বাজারে এখন পুরোদমে চলছে কেনাকাটা। রমজানের শেষ মুহূর্তে নগরীর শপিং মল, ঐতিহ্যবাহী পাইকারি বাজার ও ফুটপাতের দোকান—সবখানেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
ব্যবসায়ী নেতাদের ধারণা, চলতি বছর দেশের সামগ্রিক ঈদ বাজারে লেনদেন প্রায় দুই লাখ কোটি টাকা ছাড়াতে পারে। এর একটি উল্লেখযোগ্য অংশ আসবে চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী জেলা থেকে।
অন্যদিকে চট্টগ্রামের ঈদ বাজারে ক্রেতাদের আয়ের ভিত্তিতে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের কেনাকাটার স্থানেও রয়েছে পার্থক্য। উচ্চবিত্তের পছন্দ আধুনিক শপিং মল। সচ্ছল পরিবারগুলোর ভিড় বেশি দেখা যাচ্ছে নগরীর আধুনিক শপিং মলগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য—
সানমার ওসান সিটি, ফিনলে স্কয়ার, বালি আর্কেড ও
কহিনুর সিটিতে।
এসব বিপণিবিতানে দেশি-বিদেশি ব্র্যান্ডের পোশাক, জুতা, প্রসাধনী ও উপহার সামগ্রীর চাহিদা বেশি। বিক্রেতাদের মতে, অনেক পরিবারের ঈদ কেনাকাটার বাজেট ৫০ হাজার টাকা থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হচ্ছে।
মধ্যবিত্তের ভরসা ঐতিহ্যবাহী বাজারগুলো : মধ্যবিত্ত পরিবারের বড় অংশের কেনাকাটার কেন্দ্র ঐতিহ্যবাহী পাইকারি ও খুচরা বাজারগুলো। এর মধ্যে রয়েছে—
রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, ভিআইপি টাওয়ার ও নিউ মার্কেট বা বিপনি বিতান।
এসব বাজারে তুলনামূলক কম দামে থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের পোশাক বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় কিছু পণ্যের দাম ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, তবে বাজারে পণ্যের সরবরাহে তেমন কোনো ঘাটতি নেই।
নিম্নআয়ের মানুষের ভরসা হকার মার্কেট: নিম্ন-মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বড় অংশ কেনাকাটা করছেন সাশ্রয়ী মূল্যের মার্কেটগুলোতে। এর মধ্যে রয়েছে—
পৌর জহুর হকার মার্কেট, গুলজার টাওয়ার, মতি টাওয়ার ও সাফ আমিন মার্কেট।
এছাড়া নগরীর বিভিন্ন ফুটপাত ও অস্থায়ী দোকানেও ক্রেতাদের ভিড় বেড়েছে। অনেক পরিবার কম দামে সন্তানদের জন্য পোশাক কিনতে এসব স্থানে ভিড় করছেন।
পোশাকেই চলে যায় বাজেটের বড় অংশ: ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে পরিবারের মোট কেনাকাটার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই পোশাক খাতে ব্যয় হয়। এরপর রয়েছে জুতা, প্রসাধনী, ঘড়ি, ব্যাগ ও ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা।
চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা জানান, দেশিয় তৈরি পোশাকের পাশাপাশি আমদানিকৃত কাপড়ও বাজারে পর্যাপ্ত রয়েছে। তবে ডলারের মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বাড়ার কারণে কিছু পণ্যের দাম বেড়েছে।
অনলাইন বাজারে উত্থান: সাম্প্রতিক বছরগুলোতে ঈদ বাজারে অনলাইন কেনাকাটার প্রবণতাও বাড়ছে। ফেসবুকভিত্তিক ছোট ব্যবসা এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পোশাক ও উপহার সামগ্রীর বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কর্মজীবী নারী ও তরুণ প্রজন্ম অনলাইনে কেনাকাটায় বেশি আগ্রহী। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যানজটও এড়ানো সম্ভব হচ্ছে।
বাড়ছে ক্যাশলেস লেনদেন: ঈদ উপলক্ষে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো বিভিন্ন ক্যাশব্যাক ও ছাড়ের সুবিধা দিচ্ছে। ফলে বড় শপিং মলগুলোতে কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবসায়ীদের মতে, বর্তমানে মোট বিক্রির প্রায় অর্ধেকই হচ্ছে ক্যাশলেস পদ্ধতিতে।
উপহার সংস্কৃতিতে বাড়তি চাহিদা: চট্টগ্রামে ঈদ উপলক্ষে উপহার বিনিময়ের সামাজিক রীতি বেশ শক্তিশালী। বিশেষ করে নতুন বিবাহিত মেয়েদের শ্বশুরবাড়িতে ঈদের উপহার পাঠানোর প্রথা অনেক পরিবারে প্রচলিত। সামাজিক মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে অনেক পরিবার সামর্থ্যের বাইরে গিয়েও উপহার দেওয়ার চেষ্টা করে। ফলে শাড়ি, পাঞ্জাবি, প্রসাধনী ও গিফট হ্যাম্পারের চাহিদা বাজারে বেড়েছে।
চ্যালেঞ্জ ও প্রত্যাশা: বাজারে উৎসবমুখর পরিবেশ থাকলেও মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা সীমিত হওয়ায় তারা সাশ্রয়ী বিকল্পের দিকে ঝুঁকছেন।
তবে ব্যবসায়ীরা আশাবাদী, ঈদের শেষ সপ্তাহে কেনাকাটা আরও বাড়বে। অর্থনীতিবিদদের মতে, ঈদ মৌসুমে এই বাড়তি বেচাকেনা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং ক্ষুদ্র থেকে বৃহৎ—সব ধরনের ব্যবসায়ী এতে উপকৃত হন।
মোদ্দা কথা : ২০২৬ সালের ঈদ বাজারে চট্টগ্রাম আবারও তার বাণিজ্যিক শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। শ্রেণিভিত্তিক বাজার কাঠামো, অনলাইন কেনাকাটার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের বৃদ্ধি—সব মিলিয়ে এবারের ঈদ বেচাকেনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর