শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৯ পিএম, ২০২৬-০৪-২০
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং এর পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, ‘মিডিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে। এটি প্রধানমন্ত্রীর নীতি।’ আজ সোমবার দুপুর ২টায় সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে মিস-ইনফরমেশন (ভুলতথ্য) ও ডিস-ইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। বিশেষ করে অনলাইনে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো যেন আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। প্রকৃত তথ্য যেন জনগণের মধ্যে আসে, সে লক্ষ্যেই কাজ চলছে।’ তিনি আরও জানান, আইপিটিভি’র বিদ্যমান নীতিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় গণমাধ্যম শক্তিশালী হোক, যাতে তারা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে পারে।’ বিএসআরএফ সংলাপে প্রতিমন্ত্রী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আবাসনের বিষয়ে আশার কথা শোনান। তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’ সচিবালয় গণমাধ্যম কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা দ্রুত আধুনিকায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সরকারি ক্রোড়পত্র বণ্টন প্রক্রিয়ায় বৈষম্য দূর করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রোড়পত্র বণ্টনের ক্ষেত্রে একটি নীতিমালা করা উচিত, যাতে কেউ বঞ্চিত না হয়। আমরা চাচ্ছি সবাই যেন সুষমভাবে এই সুবিধা পায় এবং কোনো নির্দিষ্ট পত্রিকা যেন বারবার সুবিধা না পায়।’ বিএসআরএফ সংলাপে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited