বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এএসপির বিরুদ্ধে বাসচালককে পেটানোর অভিযোগ, তদন্তে কমিটি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪৯ পিএম, ২০২৬-০১-০৭

এএসপির বিরুদ্ধে বাসচালককে পেটানোর অভিযোগ, তদন্তে কমিটি

নওগাঁয় সহকারী পুলিশ সুপার কর্তৃক বাসচালককে অফিসে ডেকে পেটানোর অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।  বুধবার (৭ জানুয়ারি) দুপুরে 'পুলিশ মিডিয়া গ্রুপ' নামে গণমাধ্যম কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিবৃতিতে তিনি জানান, 'গত ৪ জানুয়ারি নওগাঁ জেলার সাপাহার সার্কেলের এএসপি এবং একজন বাস চালকের মধ্যে সংঘটিত অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত হয় মর্মে বিভিন্ন মিডিয়ায় গত ৬ তারিখ খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদ প্রকাশিত হওয়ার পরেই এ সংক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম) নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি হিমাচল নামে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস সকাল সাড়ে ৯টায় নওগাঁর সাপাহার থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ওই বাসের চালক ও হেলপারের অভিযোগ, সেদিন ওই বাসে যাত্রী হয়ে ওঠেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনের স্বামী কলেজ শিক্ষক জয়ন্ত বর্মন। তবে তিনি কোনো টিকিট না কেটেই বাসে উঠেছিলেন ধানসুরা নামক স্থানে নেমে যাবেন বলে। বাসটি দিঘার মোড়ে পৌঁছালে জয়ন্ত বর্মন যে সিটে বসেছিলেন ওই সিটের যাত্রী বাসে উঠেন। এ সময় সিটটি ছেড়ে দিতে অনুরোধ করেন সুপারভাইজার সিয়াম। আর তাতেই ক্ষিপ্ত হয়ে জয়ন্ত বর্মন জানান, তিনি সার্কেল এসপির স্বামী। সুপারভাইজারকে বিভিন্ন কথা বলে হুমকি দিতে শুরু করেন জয়ন্ত। একপর্যায়ে সিট ছেড়ে বাসচালক বাদলের কাছে এগিয়ে যান জয়ন্ত। চালকের সঙ্গে চলে তুমুল বাগবিতণ্ডা। এরপর নির্ধারিত গন্তব্য ধানসুরায় নেমে যাওয়ার আগে চালক ও সুপারভাইজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নেমে যান। তারা জানান, এরপর ওইদিন রাত ১০টায় ‘হিমাচল’ পরিবহনের ওই বাস পুনরায় সাপাহারে ফিরলে চালককে বাসস্ট্যান্ড থেকে অফিসে ডেকে নেন শ্যামলী রানী বর্মন। সেখানে পৌঁছানোর পর তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। স্বামী-স্ত্রী মিলে বেধড়ক পিটুনি শুরু করে চালক বাদলকে। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর