শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪০ পিএম, ২০২৫-০৭-০৭
মো:রায়হান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক নয় বছরের শিশুকে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। সরাইল থানা শাহবাজপুর ছন্দু মিয়া পাড়ার একটি মসজিদের পাশে ৬ জুলাই রবিবার সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,জানা গেছে গতকাল বিকেলে ছন্দু মিয়া পাড়ার প্রবাসী রাজ্জাক মিয়ার শিশু কন্যা ময়না আক্তার (৯) নামে মেয়েটি হারিয়ে যায়। অনেক খুঁজাখুজি করেও মেয়েটিকে পাওয়া যায়নি,পরে আজ সকালে শিশুটির লাশ হাবলি পাড়া জামে মসজিদের ২য় তলায় হাটিয়ার পাশে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।সরাইল থানার অফিসার ইনসার্চ মো: আসলাম হোসেন মোবাইল ফোনে জানান ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,প্রাথমিক তদন্তে কিছু পাওয়া গেছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত চলছে, পোস্টমর্টেম করার পর জানা যাবে,শিশুটি পরিবার কাউকে সন্দেহ করে কোন অভিযোগ জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখনো কোন সন্দেহ করা কোন নাম তাদের দেওয়া হয়নি,তিনি আরও জানান তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্তা করা হবে। এদিকে শিশুটির পরিবার ও এলাকাবাসীর দাবি এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited