শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৪৪ পিএম, ২০২৬-০১-০৭
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী দুইশিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলকে পূর্ব দিক থেকে আসা বাস চাপা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের ধারে আটকে থাকে। নিহতরা হলেন– উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবিদপাড়া এলাকার কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। অন্যজনের নাম আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গনির ছেলে। আকিব রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরমান ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে।’ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited