শিরোনাম
মুহাম্মদ সালাহ্উদ্দিন কাদের; কক্সবাজার : | ০১:০৬ পিএম, ২০২০-০৮-১৬
কক্সবাজার শহরের প্রধান সড়কের সম্প্রসারণ কাজ শীগ্রই শুরু হতে যাচ্ছে, জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।
তিনি বলেন, সড়কটি ব্যস্ততম হওয়ায় দ্রুত করার স্বার্থে দুইজন ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের ছাড় পেলেই পুরোদমে কাজ আরম্ভ করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পূর্বে কক্সবাজার ফায়ার সার্ভিস জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়কালে কউক চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সবার পরামর্শ ও সমন্বয়ে উন্নয়ন কাজগুলো চালিয়ে যাচ্ছি। দলমত নির্বিশেষে সবার জন্য আমার দরজা উন্মুক্ত।
কক্সবাজারের উন্নয়নের স্বার্থে সবার মতামত সাদরে গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা আছে বলেই তৃতীয় মেয়াদে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি কাজের লোক। কাজ করেই দেখাব।
কর্ণেল ফোরকান আহমদ বলেন, দীর্ঘ ৩৬ বছর সেনা বাহিনীতে চাকুরি ও ৫০টির বেশি দেশ সফরের অভিজ্ঞতা আমার আছে।
সব অভিজ্ঞতার সমন্বয়ে এগুচ্ছি। ব্যক্তি জীবনে আমার যা সহায় সম্পদ আছে তা যথেষ্ট।
অবৈধভাবে অর্থ উপার্জনের কোনো চিন্তা নেই। হালালভাবে জীবন শেষ করতে পারাটাই স্বার্থকতা।
স্বার্থহানি হলে কিছু মানুষ বিরোধিতা করবে। পেছনে লাগবে। তা স্বাভাবিকভাবে মানিয়ে নিয়েই নিজের গতিপথে অবিচল বলেও মন্তব্য করেন কউক চেয়ারম্যান।
নামাজ শেষে মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তৃতীয় মেয়াদে নবনিযুক্ত কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।
এ সময় তিনি মসজিদের উন্নয়ন, সম্প্রসারণ কাজে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।
টানা তৃতীয় মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ায় লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদকে মসজিদ কমিটির পক্ষ থেকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
এসময় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আমীন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হক, কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস কামাল বাবুল, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকনসহ মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন সাংবাদিক ইমাম খাইর।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited