শিরোনাম
সংবাদদাতা, চুয়াডাঙ্গা : | ০৭:১৯ পিএম, ২০২০-০৯-২৭
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা সংবাদদাতা: দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে (দুই) কেজি রুপাসহ টাবলুকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক এর নেতৃত্ব রবিবার ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মাহবুবুর রহমান,এএসআই মোঃ হায়দার আলী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দামুড়হুদা বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা থানাধীন জয়রামপুর ষ্টেশনপাড়ার মৃত আলী আহম্মেদের ছেলে মোঃটাবলু (৪৩) কে দামুড়হুদা বাসষ্ট্যান্ড সংলগ্ন হালিম এর চায়ের দোকানের সামনে থেকে আটক করে এবং আসামির নিকট থেকে ভারতীয় তৈরী বিভিন্ন মডেলের রুপার চেইন ও রুপার নুপুর, মোট ওজন ০২ (দুই) কেজি রুপা উদ্ধার করে পুলিশ।আটককৃত চোরাকারবারি আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-১৮, তাং-২৭/০৯/২০২০, ধারা-দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-বি (১)(বি) মামলা করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited