শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১০ পিএম, ২০২৬-০৪-০৪
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী:
জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট ধলইপুল এর পূর্বপাশে অবৈধভাবে মাটি কাটার কারণে বিস্তীর্ণ এলাকা গভীর খাদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র স্থানীয় কিছুসরকার দলিয় পাতিনেতাদের শেল্টারে আওয়ামীলিগের পাতিনেতারা এ অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে মাটি কেটে ‘সাগর সদৃশ’ গর্ত তৈরি করেছে, তাছাড়া পার্শ্ববর্তী ধলই খালের পাড় ঘেঁষে মাটি কেটে নেওয়ায় আগামী বর্ষায় খালের পাড় ভেঙ্গে ফসলসহ জমি সংলগ্ন বাড়ি ঘর প্লাবিত হওয়ার আশংকা করছে অনেকে।
নাম প্রকাশ করলে হামলার স্বীকার হবে এমন জিম্মি দশা থেকে নিরিহ কয়েক জন জমির মালিক প্রতিবেদকে জানান গেছে জোড় জবরদস্তি ফিল্মি স্টাইলে জমি দখল করে রাতের অন্ধকারে মাটি কেটে ফসলি জমিকে পরিণত করছে মহাসাগরে । প্রতিবাদ করতে গেলে হুমকি দিচ্ছে মাটি খুকুরা।
বিশেষ করে ওই এলাকায় স্থাপিত ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের খুঁটির নিচ থেকে মাটি সরে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া ছাড়াও প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক ৭১ নামের পেজের তথাকথিত সানিফ চৌধুরী নামের এক সাংবাদিক পরিচয়ে প্রতিবেদকদের হুমকি দিয়ে বলেন হাটহাজারীর এসিল্যান্ড সব জানে আগে একবার জরিমানা করা হয়েছে এগুলো স্বাভাবিক বিষয়। খবর নিয়ে জানা যায় তথাকথিত এ ভূঁইপোড় সাংবাদিক, সাংবাদিক পরিচয়ে এলাকায় নানা ধরনের অনিয়মের সাথে জড়িত হয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে বলে অভিযোগ রয়েছে এমনকি সে ও তার বড় ভাই সালাউদ্দীন মুন্না চৌধুরী গরু চুরির সাথে সম্পৃক্ত আছে বলে জানা যায়।
সে বিষয়ে সমাজিক মাধ্যম ফেসবুক ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। হাটহাজারী থানা সূত্রে জানা যায় মুন্না একজন ওয়ারেন্টভুক্ত আসামী। মাটি কাটায় জড়িত নাজিম ও কতিথ ভূঁইপোড় সাংবাদিক এর বড় ভাই মুন্না কয়েকটি বিভিন্ন অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়া সত্বেও দিবালোকে এসব অবৈধ মাটি কাটা সহ নানা অপরাধ করে যাচ্ছে দিনের পর দিন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিবেদকদের হুমকি হেনস্থ করে ভয়ভীতি প্রদর্শন করে। হেনস্থ করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়।পরে গত ১লা এপ্রিল সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে হেনস্থকারীদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। বিষয়টি হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান গুরুত্বসহকারে আমলে নিয়ে অভিযোগপত্রটি গ্রহণ করেন।
মাটি কাটার বিষয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, “এর আগে এ ঘটনায় একবার জরিমানা করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন এটি গুরুতর অপরাধ, এ বিষয়ে উপজেলা প্রশাসন কর্তৃক দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে, চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের পিডিভির চীফ ইঞ্জিনিয়ার জানান, “বিষয়টি আমরা জেনেছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবৈধ মাটি কাটা বন্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দাবি উঠেছে।।।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited