শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:২৮ পিএম, ২০২৬-০২-১১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খাঁন বলেন, সেনাবাহিনী নগদ টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর। ওসি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited