শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৯ পিএম, ২০২৬-০১-১৫
আসন সমঝোতা হলেও ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতৃবৃন্দের আসন সমঝোতার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে। জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। জোট প্রক্রিয়ায় বর্তমানে যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে, তা খুবই অল্প সময়ের মধ্যে কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংস্কার ভাবনা, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাব। তিনি আরও জোর দিয়ে বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কোনো বিষয়ে কারও মতানৈক্য থাকলেও জোট গড়ার প্রক্রিয়া থেমে থাকবে না, তা এগিয়ে যাবে। নির্বাচনী কৌশল সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, সমঝোতা মানেই হলো একে অপরকে পূর্ণ সহযোগিতা করা। এখানে কোনো দলীয় প্রার্থী নয়, বরং ৩০০ আসনেই জোটের একক প্রার্থী দেওয়া হবে। বৃহত্তর স্বার্থে জোট যাকে মনোনীত করবে, শরিক প্রতিটি দল তাকেই সর্বাত্মক সহযোগিতা করবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited