বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিজ দলের কর্মীকে হত্যার হুমকি দিলেন নোবিপ্রবি ছাত্রদল সভাপতি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০৭ এএম, ২০২৫-১২-০১

নিজ দলের কর্মীকে হত্যার হুমকি দিলেন নোবিপ্রবি ছাত্রদল সভাপতি

নোবিপ্রবি প্রতিনিধি, সাদুল্লাহ :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)  শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান কর্তৃক নিজ কর্মীকে হত্যার হুমকি দেওয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে স্ক্রিনশটটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজে ভাইরাল হয়।

 

 ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, "আজকের যে অত্যন্ত নেতিবাচক নিউজটা হয়েছে, সেটাও করিয়েছে আমাদের ছাত্রদলের উচ্চপদস্থ একজন নেতা। তাকে আমি হয়তো মেরেও ফেলতে পারি যদি ডকুমেন্টড প্রুভ ম্যানেজ করতে পারি।"

 

ধারণা করা হচ্ছে, গতকাল বিভিন্ন গণমাধ্যমে "নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ" শীর্ষক প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এমন হুমকি দিয়েছে নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি। সভাপতি কর্তৃক হত্যার হুমকির বিষয়ে সত্যতা নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল নেতা।

 

এদিকে নিজ দলের কর্মীকে হত্যার হুমকি দেওয়ায় ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। আল মাহমুদ নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে  লেখেন, "এই স্ক্রিন শর্টটা কি সত্য? আমি একটা গ্রুপে পাইলাম। সত্য নাকি মিথ্যা সেটা ওনারাই ভালো বলতে পারবে। তবে এখানে আজকে চাঁদাবাজি নিয়ে যে নিউজটা করা হইছে সেটাকে ইন্ডিকেট করেই হুমকিটা দেওয়া হইছে। এভাবে হুমকি দেওয়াটা অশনিসংকেত। আমরা এমন হুমকি দেখতাম কাদের কাছ থেকে আশা করি সবাই অবগত আছেন। আমরা চাই না ছাত্ররাজনীতিতে আবার ভয়াবহতা নেমে আসুক। কেউ ফ্যাসিবাদী আচরণ করতে চাইলে আমরা প্রতিহত করবই।কাউকে আর ছাত্রলীগ হতে দিব না আমরা ইনশাআল্লাহ।"

 

নোবিপ্রবি ছাত্রদলের অর্থ সম্পাদক এ বিষয়ে মন্তব্য করেন লিখেন, "এটাই প্রমান করে নোবিপ্রবি ছাত্রদল এই বিষয়ে (নিউজ) কতটুক সিরিয়াস। যদি প্রমানিত হয়, তাহলে অবশ্যই প্রপার শাস্তি নিশ্চিত হবে।"

 

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায় নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি তিনি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর