শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:২৭ পিএম, ২০২৫-১১-২২
যশোর ব্যুরো :
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে প্রায় অর্ধ কোটি টাকার সমমূল্যের ইউএস ডলার ও সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ২১ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ৪৯বিজিবির একটি টহলদল তাকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইসিপির স্ক্যানিং রুমে তল্লাশির সময় আটক যাত্রীর ব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার ইউএস ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। যার সার্বিক সিজার মূল্য ৪৮ লাখ ২০ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪৬)। তার বাড়ি লালবাগ, ঢাকা; পাসপোর্ট নম্বর ই ০০৭৪৫৬৬৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২০ নভেম্বর ব্যবসার কাজে কলকাতায় গিয়ে বাংলাদেশি নাগরিক লিটুর কাছ থেকে এসব বৈদেশিক মুদ্রা গ্রহণ করেন। দেশে ফেরার পর অজ্ঞাত একজন ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে মুদ্রাগুলো সংগ্রহ করার কথা ছিল।
ঘটনার পর আটক শফিকুল ইসলামকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,ভারত থেকে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited