শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি : | ০৫:০১ পিএম, ২০২১-০৮-০১
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে শামীম আহমেদ চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ঘটনা ঘটেছে । গত বুধবার দিবাগত রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় হাজী শামীম আহমেদ চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা খুলে এ চুরি সংঘটিত হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল চুরি হওয়া স্কুলটি পরিদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলেয়া বেগম জানান,মহামারি করোনা সংক্রমনের জন্য বিদ্যালয় বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের মাঠে খেলা করতে আসে স্কুলের দুই ছাত্র। তখন তারা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা খোলা দেখে স্কুলের সহকারী শিক্ষিকা হাজেরা খাতুনকে জানালে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়াকে অবগত করেন। শুক্রবার সকালে ইউপি সদস্য সহ আরও অনেকেই স্কুলে গিয়ে দেখেন বিদ্যালয়ের অফিস কক্ষে থাকা স্টিলের আলমারী ও ট্রাংক ভেঙ্গে প্রয়োজনীয় কাগজ পত্রসহ সব কিছু নিয়ে যায় । স্কুল শিক্ষিকারা জানান এর পৃর্বেও ঐ বিদ্যালয় থেকে টিউবওয়েল, মটর সহ বৈদ্যুতিক ফ্যান চুরি হয়েছে, তখন কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। স্হানীয়রা অভিযোগ করে বলেন এই বিদ্যালয়ের মালামাল একাধিক বার চুরি হলেও চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকায় কোন সরকারী ও বেসরকারী স্কুল না থাকায় স্হানীয়দের দাবীতে ২০০৬ সালে বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এর ছোট ভাই প্রয়াত হাজী শামীম আহমেদ চৌধুরীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা ১৫০ জন। একাধিক বার চুরি হওয়ার পর বিদ্যালয়টির মধ্যে বর্তমানে কোন ফ্যান, আলমারি, এমনকি নিরাপদ পানির টিউবওয়েলও পর্যন্ত নেই, করোনা মহামারীর পরে স্কুল খুললে শিক্ষার্থীরা এসব সেবা থেকে বঞ্চিত হবে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited