শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৭ পিএম, ২০২৬-১১-০৫
গাইবান্ধা প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‘অঙ্কুর’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভাতগ্রাম গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘অঙ্কুরে অঙ্কুরে বেঁচে থাকুক প্রাণ’। এতে প্রধান অতিথি সিয়াম নার্সারির প্রোপাইটর জিল্লুর রহমান জিল্লু।
ভাতগ্রাম গার্লস স্কুলের প্রধান শিক্ষক সৌরভ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জোনার ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আয়োজক ও অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জোনার ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় তরুণদের মধ্যে রিয়ন শেখ, রোহান, রিফাত ও নির্জনসহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন জোনার ফাউন্ডেশন জানায়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব তৈরি, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং সবুজ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই ‘অঙ্কুর’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited