শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৩:৩৬ পিএম, ২০২৫-১১-১৫
জেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্বিবিদ্যালয় পড়ুয়া অসহায়-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ব্যয় নির্বাহের জন্য গঠিত রাঙ্গামাটি ফাউন্ডেশনের সুবিধাভোগী শিক্ষার্থীদের লিখিত (বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত লিখিত (বাছাই) পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাচলাকালীন সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মান্না, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নিশাত শারমিন জানান, জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকাসহ শহরে অবস্থানরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত রাঙ্গামাটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, আজ পরীক্ষায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আশানুরুপ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এখানে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষর্থীদের আজই মৌখিক পরীক্ষা নেয়ার মাধ্যমে তাদের চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাঙ্গামাটি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাবে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited