শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:০৯ পিএম, ২০২৪-০১-০৮
অনুমোদনহীন তথাকথিত অনলাইন পোর্টালের নাম দিয়ে চট্টগ্রামে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছেন জালাল উদ্দিন সাগর নামে এক ভুয়া সাংবাদিক। নিজেকে বড় সাংবাদিক দাবি করে ধরাকে সরা জ্ঞান করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, পতিতাবৃত্তিসহ এমন কোন কাজ নেই যা করছে না রেজিস্ট্রেশন বিহীন ক্লিক নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক নামধারী এই জালাল। জানা যায়, জালাল উদ্দিন সাগর একজন চিহ্নিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী । বিভিন্ন থানায় ও আদালতে তার বিরুদ্ধে মামলা রয়েছে । উধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে দালালী করা তার পেশা, ক্লিক নিউজ ম্যাগাজিন ও অনলাইনটির মাধ্যমে জালাল মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে যুবতীদেরকে বিভিন্ন ব্যাক্তির সাথে যৌন সম্পর্ক সৃষ্টি করে দেওয়াও তার ব্যবসা। এছাড়াও অনলাইনের নাম দিয়ে এই অফিসে প্রতিনিয়ত ইয়াবা আসক্ত যুবক যুবতীদের আনা গোনা হয় বলে জানা গেছে। তার প্রকাশিত ম্যাগাজিন ক্লিক সরকারী কোন অনুমোদন নেই এবং অনলাইন ওয়েব সাইট www clicknewsbd.com সরকারী অনুমোদন নেই। সাংবাদিকতার আড়ালে মূলত ব্লাকমেইলিংয়ের মাধ্যমে চাদাবাজি, ইয়াবা ব্যবসা, মডেলিং এর লোভ দেখিয়ে মেয়েদেরকে পতিতাবৃত্তিতে নামানোই তার প্রধান কাজ। এছাড়াও ক্লিক ম্যাগাজিন ও অনলাইনের সম্পাদক জালালের বিরুদ্ধে প্রথম আলোতেও ২৪ সালের ১ জানুয়ারি সংবাদ প্রকাশিত হয়।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited