বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৬ পিএম, ২০২৫-১০-১২

মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটনহলিউডের কিংবদন্তি অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক ডায়ান কিটন আর নেই। ৭৯ বছর বয়সে লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকালে নিজ বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে মার্কিন সাময়িকী পিপল তার মৃত্যুর খবর প্রকাশ করে।
ডায়ান কিটন ১৯৭৭ সালের উডি অ্যালেন পরিচালিত রোমান্টিক কমেডি ‘অ্যানি হল’-এ অসাধারণ অভিনয়ের মাধ্যমে অস্কার জেতেন। ওই চরিত্রই তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি ও চিরস্মরণীয় মর্যাদা।
তার দীর্ঘ অভিনয় জীবনে কিটন অভিনয় করেছেন ‘দ্য গডফাদার’, ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘বেবি বুম’, ‘রেডস’, ‘সামথিংস গটা গিভ’ এবং ‘মারভিনস রুম’-এর মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে। এর মধ্যে চারবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
ডায়ান কিটনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। ১৯৬৯ সালে উডি অ্যালেনের লেখা নাটক ‘প্লে ইট এগেইন, স্যাম’-এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। পরে ‘দ্য গডফাদার’-এ আল পাচিনোর বিপরীতে কেই অ্যাডামস চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান।
১৯৭৭ সালে ‘অ্যানি হল’ সিনেমায় কৌতুকধর্মী ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে তিনি শুধু অস্কারই জেতেননি, হয়ে ওঠেন সেই সময়ের ফ্যাশন আইকন। তার পোশাকশৈলী টুপি, টাই, ভেস্ট ও পুরুষালি শার্ট সেসময় আমেরিকান তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়।
পরবর্তী সময়ে তিনি ‘লুকিং ফর মিস্টার গুডবার’, ‘ইন্টারিয়র্স’, ‘ম্যানহাটন’, এবং ‘রেডস’-এর মতো গম্ভীর চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা পান। পাশাপাশি পরিচালক হিসেবেও নিজের প্রতিভা দেখিয়েছেন।
ডায়ান কিটন শুধু অভিনেত্রীই ছিলেন না, তিনি ছিলেন একজন লেখক, আলোকচিত্রী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে নিবেদিতপ্রাণ কর্মী। তার আত্মজীবনীমূলক বইগুলো ‘দেন এগেইন’, ‘লেটস জাস্ট সে ইট ওয়াজন’, ‘প্রিটি’ এবং ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ পাঠকপ্রিয়তা পেয়েছিল।
২০১৭ সালে তিনি আজীবন সম্মাননা পুরস্কার পান আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে। সেই অনুষ্ঠানে উডি অ্যালেন মঞ্চে তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি এমনই অনন্য, যিনি সময়ের সীমানা পেরিয়ে থেকেও আলো ছড়ান।’
ডায়ান কিটন চিরকুমারী ছিলেন। তিনি দুই সন্তান দত্তক নিয়েছিলেন। তারা হলেন মেয়ে ডেক্সটার এবং ছেলে ডিউক।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর